নওগাঁয় নিজ বাসায় মা-ছেলে খুনের কারণ জানা যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ শহরের উকিলপাড়া মহল্লার বাসায় সংঘটিত মা ও ছেলের খুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো কারণ উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এ ঘটনায় সাউথইস্ট ব্যাংক নওগাঁ শাখার কর্মকর্তা জয়ন্ত কুমার সরকার বাদী হয়ে গতকাল মঙ্গলবার সকালে সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন।খুব শিগগির হত্যার কারণ ও খুনিদের শনাক্ত করা সম্ভব হবে বলে পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন।নওগাঁ শহরের উকিলপাড়ায় অবস্থিত আলটিমেট ড্রিম নামের ওই অ্যাপার্টমেন্টে গত সোমবার সন্ধ্যায় জয়ন্ত কুমার সরকারের স্ত্রী নিতা সরকার ও তাঁদের একমাত্র পুত্রসন্তান জয়তু সরকার খুন হন। রাজশাহীর সহকারী পুলিশ সুপার (সিআইডি ক্রাইম সিন) আহম্মেদ আলীর নেতৃত্বে সিআইডির ছয় সদস্যের একটি দল গতকাল ভোররাত সাড়ে তিনটা পর্যন্ত আলামত পরীক্ষা-নিরীক্ষা এবং লাশ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে। দুর্বৃত্তরা মা ও ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং ছুরিকাঘাতে খুন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।