নওগাঁয় প্রথম আলো ট্রাস্ট আলোর পাঠশালায় শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুড়িহারী-শালবাড়ীতে অবস্থিত প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে আলোর পাঠশালায় গত বুধবার এ পাঠশালার শিক্ষার্থী ও এলাকার দরিদ্র শীতার্তদের মধ্যে ১০০ কম্বল বিতরণ করা হয়েছে। সিটি ব্যাংক এনএর সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট এ শীতবস্ত্র বিতরণ করে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আলোর পাঠশালার নতুন ভবন নির্মাণে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তিন লাখ টাকার চেক তুলে দেন ঢাকার সানিডেইল স্কুলের ব্যবস্থাপক শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোর পাঠশালার সভাপতি নাদের আলী। অনুষ্ঠানে গুড়িহারী-শালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, স্থানীয় শিক্ষানুরাগী তাইজুল ইসলাম, নূরুন্নবী, আলোর পাঠশালার প্রধান শিক্ষক নূর আলম, সহকারী শিক্ষক নার্গিস খাতুন, প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল, প্রথম আলো রাজশাহী বন্ধুসভার সদস্য মাসুদ রানা, প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ এলাকা অত্যন্ত দারিদ্র্যপীড়িত। এখানে হাতের কাছে কোনো বিদ্যালয় নেই। প্রথম আলো ট্রাস্ট এখানে আলো জ্বেলেছে। তাদের কাছে এলাকাবাসী কৃতজ্ঞ। এলাকাবাসী এটাও প্রথম দেখলেন যে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য শীতবস্ত্র কিনে দেয়।