নওগাঁয় ফের সরকারি দপ্তরের নথি তছনছ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁয় ২৪ ঘণ্টার ব্যবধানে আবার সরকারি দপ্তরের কাগজপত্র তছনছের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা সদর উপজেলা কৃষি কর্মকর্তার দপ্তর, সমবায় কর্মকর্তার দপ্তর, যুব উন্নয়ন কর্মকর্তার দপ্তর ও উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের সাতটি কক্ষের তালা ভেঙে ও জানালার গ্রিল কেটে গুরুত্বপূর্ণ নথি তছনছ করে। এর আগে গত সোমবার দিবাগত রাতে রানীনগর উপজেলায় একই ধরনের ঘটনা ঘটে।নওগাঁ সদর উপজেলা কৃষি কর্মকর্তা চৌধুরী আবু আলা মওদুদী জানান, দুর্বৃত্তরা তাঁর দপ্তরের দুটি কক্ষের জানালার গ্রিল কেটে এবং সমবায় কর্মকর্তাসহ উপজেলা মৎস্য কর্মকর্তা ও যুব উন্নয়ন কর্মকর্তার পাঁচটি কক্ষের দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। তারা কক্ষগুলোতে থাকা ১৫টি স্টিলের আলমারি, আটটি ফাইল কেবিনেট ও ১০টি কাঠের টেবিলের ড্রয়ারের তালা ভেঙে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্র তছনছ করে।