নওগাঁয় বজ্রপাতে তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নিয়ামতপুরে বজ্রপাতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নারীসহ তিনজন মারা গেছেন। সোমবার বিকেলে উপজেলার সাতঘরা ও অঘোর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের অঘোর গ্রামের আজাহারুল ইসলাম (৩৫), পাড়ইল ইউনিয়নের সাতঘরা গ্রামের বিমল হেমব্রমের স্ত্রী লীলাবতী মারড়ী (৩৫) ও সুতার মারডীর স্ত্রী গোলাপী মুর্মু (৩০)।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, সোমবার বিকেলে আকাশে মেঘ দেখে অঘোর গ্রামের আজহারুল ইসলাম মাঠ থেকে ছাগল আনতে যান। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলে মারা যান। এ ছাড়া বিকেল উপজেলার সাতঘরা গ্রামের আদিবাসী পাড়ার বাসিন্দা লীলাবতী মারডী ও গোলাপী মুর্মু বাড়িতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তাঁরা দুজনই মারা যান।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খান বজ্রপাতে মারা যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।