নওগাঁয় বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু
নওগাঁর মহাদেবপুর উপজেলায় গতকাল সোমবার বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে৷ এ ঘটনায় শিশুসহ আরও চার নারী গুরুতর আহত হয়েছেন৷
এলাকার অনেকে জানান, উপজেলার এনায়েতপুর ইউনিয়নের আজুর গ্রামে গতকাল সকাল ছয়টার দিকে ঝড়-বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত শুরু হয়৷ ওই গ্রামের আবদুল মতিন (২৪) ও তাঁর স্ত্রী বেনু বেগম (১৮) নিজ বাড়িতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। বজ্রপাতে তাঁদের আড়াই বছরের মেয়ে মদিনার মাথার বাঁ পাশ ঝলসে গেছে। একই ঘটনায় আজুর গ্রামের তিলজান বিবি (৫৫), জাহানারা বেগম (৪৫) ও রওশনারা বেগম (৩২) গুরুতর আহত হন৷ আহত ব্যক্তিদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷
খবর পেয়ে মতিন ও বেনুকে ২০ হাজার টাকা করে এবং আহত চারজনকে ১০ হাজার টাকা করে অনুদান দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুর রহমান। এ সময় মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সাত্তারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউএনও মো. আমিনুর রহমান প্রথম আলোকে জানান, বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর েপয়ে তাঁরা ঘটনাস্থলে যান৷ পরে ওই দুজনের পরিবারকে আর্থিক অুনদান দেন৷ এ ছাড়া আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য কিছু টাকা দেন৷