নওগাঁয় বান্দাইখাড়া সেতুর কাজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাই ও রানীনগর উপজেলার প্রত্যন্ত পল্লির জনগণের বহুল প্রত্যাশিত আত্রাই নদীর ওপর বান্দাইখাড়া সেতু নির্মানকাজ শুরু হয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার প্রয়াত বয়তুল্লাহর সঞ্চরণে ওই সেতুর নামকরণ করা হয়েছে বান্দাইখাড়া ডেপুটি স্পিকার বয়তুল্লাহ সেতু। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নয় কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করছে। সেতুটি নির্মিত হলে নওগাঁ সদর, রানীনগর, মান্দা ও আত্রাই উপজেলার কয়েক লাখ মানুষ সহজেই বিভাগীয় শহর রাজশাহী এবং জেলা সদর নওগাঁর সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারবে। শনিবার বিকেলে বান্দাইখাড়ায় সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন প্রয়াত ডেপুটি স্পিকার বয়তুল্লাহর স্ত্রী বেগম শামসুন্নাহার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. ইসরাফিল আলম।