নওগাঁয় বাস ধর্মঘট, যানজট সান্তাহারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন দিন ধরে নওগাঁ জেলায় চলছে বাস মালিকদের ডাকা ধর্মঘট। এর প্রভাবে বগুড়ার সান্তাহার শহরজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট।
সম্প্রতি বগুড়া জেলা মোটর মালিক সমিতি নওগাঁর সাপাহার থেকে ঢাকা রুটে দুটি নতুন বাস চালুর প্রস্তাব দেয়। প্রস্তাবটি নওগাঁ জেলা মোটর মালিক সমিতি প্রত্যাখ্যান করলে গত রোববার রাত থেকে বগুড়ায় নওগাঁর দূরপাল্লার বাস চলাচলে বাধা দিয়ে বন্ধ করে দেওয়া হয়। প্রতিবাদে নওগাঁ মোটর মালিক গ্রুপ সোমবার থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।
কৌশল হিসেবে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ঢাকা ও বগুড়াগামী সব বাস সান্তাহার শহর থেকে ছাড়ছে। এতে শহরজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট।