নওগাঁয় ব্যবসায়ী সংগঠনের নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন নওগাঁ শিল্প ও বণিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে শিল্প ও ব্যবসায়ী কল্যাণ পরিষদ বড় ব্যবধানে জয়ী হয়েছে।

গত শনিবার শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১ হাজার ৮৭০ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬৩০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পীযূষ কুমার সরকার গতকাল রোববার সকালে ফলাফল ঘোষণা করেন। ভোটে বর্তমান সভাপতি মোহাম্মদ আলী দ্বীনের নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী পরিষদকে হারিয়ে বর্তমান জ্যেষ্ঠ সহসভাপতি ইকবাল শাহরিয়ার নেতৃত্বাধীন কল্যাণ পরিষদ প্যানেলের ১৬টি পদের সব কটিতে জয় পায়।