নওগাঁয় ব্যাংক থেকে প্রায় তিন লাখ টাকা চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্রণী ব্যাংকের নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া শাখা থেকে দুই লাখ ৬৫ হাজার টাকা চুরি হয়েছে।শাখার ব্যবস্থাপক আজিজুল ইসলাম বলেন, সান্তাহার-নওগাঁ রোডে সান্তাহার এসএমআই একাডেমি উচ্চবিদ্যালয়সংলগ্ন ভবনের দ্বিতীয় তলায় ব্যাংকটি অবস্থিত। এর উত্তর পাশের জানালার গ্রিল কেটে দূর্বত্তরা ভেতরে ঢুকে ভল্টের চাপডোরের লক খুলে দুই লাখ ৬৫ হাজার টাকা নিয়ে যায়। দুই দিনের সাপ্তাহিক ছুটি থাকায় ঠিক কবে এই ডাকাতির ঘটনা ঘটেছে, তা বলা যাচ্ছে না। তবে শুক্র অথবা শনিবার রাতে ঘটনাটি ঘটতে পারে। ব্যাংকের নিরাপত্তা প্রহরী রায়হান পলাতক আছেন।এ ব্যাপারে নওগাঁ সদর থানায় ডাকাতির অভিযোগ দায়ের করা হয়েছে। তবে নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) মোতাহার হোসেন জানান, ঘটনাটি চুরের বলে প্রথমিকভাবে তারা ধারণা করছেন।