নওগাঁয় বড়ইপাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ ২ সহোদর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলার রাঙামাটি (কাঁশোপাড়া) গ্রামে বিরোধপূর্ণ জমির গাছ থেকে বড়ইপাড়াকে কেন্দ্র করে গত বুধবার সকালে দুই পক্ষের সংঘর্ষে দুই সহোদর নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন। নিহতরা হলেন, রাশিদুল ইসলাম (২২) ও তাঁর ভাই মানিক মণ্ডল (২৫)। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে আটক করেছে।মান্দা থানার ওসি খালেকুজ্জামান জানান, রাঙামাটি গ্রামে হারুনুর রশিদের দখলে থাকা জমির একটি গাছ থেকে বড়ইপাড়ার ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল ১০টার দিকে হারুনুর রশিদ ও তাঁর বোন রোকেয়া বেগমের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে হারুন ও রোকেয়ার পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে।