নওগাঁয় বয়লার বিস্ফোরণে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সদরে চালকলের বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন। আজ শনিবার সকাল সাতটার দিকে নওগাঁ পৌরসভার সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকেরা হলেন সদর উপজেলার হাঁপানিয়া গ্রামের আনোয়ার হোসেন (৩৫) ও কুড়িগ্রামের বাসিন্দা সায়েদ আলী (৪০)। আহত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক শামসুল আলম শাহ বলেন, সুলতানপুর এলাকায় অবস্থিত টুম্পা অটোমেটিক রাইস মিলে (চালকল) আজ সকালে শ্রমিকেরা ধান সেদ্ধ করছিলেন। সকাল সাতটার দিকে চালকলের বয়লার বিস্ফোরণে ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়। আহত অবস্থায় সাতজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সায়েদ নামের আরেক শ্রমিকের মৃত্যু হয়। বাকি ছয়জন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।