নওগাঁয় ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ শহরে প্রাইম ল্যাব নামের একটি বেসরকারি হাসপাতালে ভুল প্রক্রিয়ায় অস্ত্রোপচার ও চিকিৎসকের অবহেলায় এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত প্রসূতির নাম লাকী বেগম (২০)। তিনি শহরের খাস-নওগাঁ এলাকার মামুনুর রশিদের স্ত্রী।
নিহতের পারিবারিক সূত্র জানায়, প্রসবব্যথা দেখা দিলে গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় লাকীকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
কিন্তু হাসপাতালের মালিক ও নওগাঁ সদর হাসপাতালের অবেদনবিদ ইসকেন্দার হোসেন কোনো স্ত্রীরোগ বিশেষজ্ঞকে না ডেকে নিজেই অস্ত্রোপচার করেন। নবজাতক সুস্থভাবে ভূমিষ্ঠ হলেও দ্রুত প্রসূতির অবস্থার অবনতি হয়। তখন বারবার চিকিৎসক ডাকা হলেও কেউ তাঁকে দেখতে আসেননি। বেলা সাড়ে তিনটার দিকে লাকী মারা যান।