নওগাঁয় মা-ছেলের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলা উপজেলার যদুবাটি গ্রাম থেকে গতকাল মঙ্গলবার জোলেখা বানু (৩৫) নামে এক নারী ও তাঁর ছেলে মেহেদি হাসানের (১২) লাশ উদ্ধার করেছে পুলিশ।সূত্র জানায়, সকালে গ্রামবাসী একটি পুকুরে মা-ছেলের লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পত্নীতলা থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পত্নীতলা থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, মা-ছেলেকে শ্বাসরোধে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।পুলিশ সূত্র জানায়, একাধিক বিয়ে করাসহ বিনা কারণে জোলেখা বানুকে তালাক দেওয়ার অভিযোগে মাস খানেক আগে এক সালিসে তাঁর সাবেক স্বামী জাহেরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। শর্ত ছিল, জরিমানার টাকা পরিশোধ করার পর জোলেখা বাবার বাড়ি ফিরে যাবেন। সালিসের পর জরিমানার টাকা সংগ্রহের নামে জাহেরুল কিছুদিন আগে ঢাকায় চলে যান। গত রোববার রাতে তিনি বাড়ি ফিরে আসেন। পুলিশের ধারণা, জোলেখা ও ছেলে মেহেদিকে খুন করে লাশ পুকুরে ফেলে পালিয়ে গেছেন জাহেরুল।এসআই মতিউর রহমান জানান, এ ঘটনায় জাহেরুলকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন জোলেখার ভাই বজলুর রহমান।