নওগাঁয় মানবাধিকার নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অসাম্প্রদায়িক চেতনা মুছে যেতে দেব না’ স্লোগানে গতকাল বৃহস্পতিবার থেকে নওগাঁয় তিন দিনব্যাপী মানবাধিকার নাট্যোৎসব শুরু হয়েছে। বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের (মানাপ) ১৩ বছরে পদার্পণ উপলক্ষে সংগঠনটির নওগাঁ শাখা এই উৎসবের আয়োজন করে।
গতকাল বেলা ৩টায় উৎসবের উদ্বোধন করেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ এস এম জিল্লুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে মানাপ নওগাঁ জেলা শাখার সভাপতি উত্তম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আমিনুর রহমান। আরও বক্তব্য দেন মানাপ নওগাঁ জেলা শাখার উপদেষ্টা কবি আতাউল হক সিদ্দিকী, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, নওগাঁ শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক কায়েস উদ্দীন প্রমুখ।
উদ্বোধনী দিনে নওগাঁ নৃত্য নিকেতন ও নৃত্যাঞ্জলী একাডেমির শিল্পীরা নৃত্যানুষ্ঠান ও চারটি নাটক মঞ্চস্থ করে। নাটক পরিবেশন করে জনকল্যাণ মডেল উচ্চবিদ্যালয়, চৌপাশ নাট্যাঞ্চল, শৈলগাছী ইউনিয়ন ও আদিবাসী নাট্যদল।