নওগাঁয় মারা হলো ১৮টি গোখরার বাচ্চা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুড়িহারী গ্রামের একটি বাড়ি থেকে ১৮টি গোখরা সাপের বাচ্চা মারা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ও গত বৃহস্পতিবার ওই গ্রামের মোরশেদুল আলমের শোয়ার ঘর থেকে সাপগুলো বেরিয়ে আসে।
মোরশেদুল আলমের ছোট ভাই মোকসেদুল আলম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর ভাইয়ের শোয়ার ঘরে প্রায় এক হাত লম্বা একটা সাপের বাচ্চা দেখা যায়। মোরশেদুলের স্ত্রীর চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ছুটে গিয়ে ওই বাচ্চাটিকে মেরে ফেলেন। পরে ঘরের আসবাবের ভেতর থেকে আরও আটটি সাপের বাচ্চা বের করে এনে মেরে ফেলা হয়। এরপর গতকাল সকালে মাটির ঘরটির মেঝে ও দেয়াল খুঁড়ে আরও নয়টি গোখরার বাচ্চা মারা হয়।