নওগাঁয় মূল্যবান মূর্তি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নিয়ামতপুর থানার পুলিশ শনিবার সকালে উপজেলার রাতোয়াল চৌরাস্তা এলাকার কাঁঠাল বাগান থেকে প্রায় ৮০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে।নিয়ামতপুর থানার ওসি সফিউল আলম জানান, স্থানীয়রা ভোরে ওই বাগানের ভেতর দিয়ে হাঁটাচলার সময় মূর্তিটি পড়ে থাকতে দেখে। পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল বিষয়টি পুলিশকে জানালে পুলিশ মূর্তিটি উদ্ধার করে। মান্দা অঞ্চলের সহকারী পুলিশ সুপার শরিফ উদ্দীন জানান, কষ্টিপাথরের তৈরি বিষ্ণুমূর্তিটির বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা।