নওগাঁয় রেহেনা জলিলকে প্রার্থী দিতে সুপারিশের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ-৫ (সদর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রয়াত নেতা আব্দুল জলিলের স্ত্রী রেহেনা জলিলকে মনোনয়ন দেওয়ার জন্য আওয়ামী লীগের জেলা কমিটি সর্বসমঞ্চতভাবে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সোমবার দুপুরে শহরের চকদেবপাড়ার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আওয়ামী লীগের নওগাঁ জেলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আব্দুল জলিলের মৃত্যুতে নওগাঁ-৫ (সদর) আসনটি শূন্যর হওয়ার পর উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অনেকেই এই উপনির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে দলীয় মনোনয়নের জন্য কেন্দ্রীয় কমিটির সঙ্গে যোগাযোগ শুরু করেন। আওয়ামী লীগের নওগাঁ জেলা কমিটি গতকাল রেহেনা জলিলকে মনোনয়ন দিতে সুপারিশ করার সিদ্ধান্ত নেয়। আওয়ামী লীগের জেলা কমিটির সভাপতি ফজলে রাব্বির সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের জেলা ও অঙ্গসংগঠনের বিভিন্ন উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩৭ জন সদস্য উপস্থিত ছিলেন। দলের জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মল কৃষ্ণ সাহা বলেন, ‘রেহেনা জলিলকে উপনির্বাচনে প্রার্থী করার ব্যাপারে জেলা কমিটিতে কোনো দ্বিমত বা ভিন্ন মত নেই। আমরা সর্বসমঞ্চতিক্রমে এ সিদ্ধান্ত নিয়েছি।’ ফজলে রাব্বি জানান, প্রয়াত আব্দুল জলিলের সঞ্চৃতির প্রতি শ্রদ্ধা এবং পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাঁর সহধর্মিণী রেহেনা জলিলকে উপনির্বাচনে মনোনয়ন দেওয়ার জন্য দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে নওগাঁ জেলা আওয়ামী লীগ সর্বসমঞ্চতভাবে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।