নওগাঁয় স্ত্রীকে জবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের ফেট গ্রামে গতকাল বুধবার খাদিজা বিবি (৩৫) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতের পর জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ নিহত খাদিজার স্বামী শমসের আলীকে (৬০) গ্রেপ্তার করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, খাদিজা বিবি ছিলেন শমসের আলীর দ্বিতীয় স্ত্রী। পারিবারিক বিষয় নিয়ে গতকাল সকালে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে শমসের আলী ক্ষুব্ধ হয়ে খাদিজাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন; পরে জবাইও করেন। বিষয়টি জানতে পেরে গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে গিয়ে শমসের আলীকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শমসের আলীকে গ্রেপ্তার করে।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে শমসের আলী তাঁর স্ত্রীকে জবাইয়ের কথা স্বীকার করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসি বলেন, এ ঘটনায় নিহত খাদিজা বিবির ভাই শরীফুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যার মামলা করেছেন।