নওগাঁয় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগর উপজেলার ঝিনা গ্রামে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দুজনের মৃত্যুর বিষয়টি জানা যায়।

মৃত দুজন হলেন দিলবর রহমান (৬৫) এবং তাঁর স্ত্রী জহুরা বিবি (৬০)। পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দিলবর ও তাঁর স্ত্রী জহুরা শোয়ার ঘরে ঘুমিয়ে পড়েন। সন্ধ্যায় বাড়ির লোকজন রাতের খাবার জন্য তাঁদের ডাকতে গিয়ে দেখেন বিছানায় দুজনের নিথর দেহ পড়ে আছে। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

প্রতিবেশীরা জানান, দুজনে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তবে কীভাবে দুজনের একসঙ্গে মৃত্যু হলো সেটা তাঁরা বুঝতে পারছেন না।

এ বিষয়ে রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে তদন্ত না করে দুজনের মৃত্যুর কারণ জানানো সম্ভব হচ্ছে না।