নওগাঁয় হাজতির অস্বাভাবিক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ জেলা কারাগারে গত বুধবার রাত ১১টার দিকে এক হাজতির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শহরের উকিলপাড়া মহল্লার নূর-এ আলম (৪০) নামের ওই ব্যক্তিকে রানীনগর থানার পুলিশ গত ৩ মার্চ আটক করে কারাগারে পাঠায়।নওগাঁ কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক আনোয়ারুজ্জামান জানান, নূর-এ আলম ঘটনার রাত ১০টার দিকে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। তাঁকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহফুজুর রহমান জানান, নূর-এ আলমকে রাত সাড়ে ১০টার দিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার একপর্যায়ে তাঁর মৃত্যু হয়।কেন্দ্রীয় কারাগারের জেলার বজলুর রশীদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক নূর-এ আলমের বিরুদ্ধে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে।