নওশাদের লাশের ময়নাতদন্ত সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বদরপুর গ্রামে মাদক ব্যবসায়ীদের হামলায় নিহত আনসারের ল্যান্স নায়েক মীর নওশাদ আলীর লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা জানান, গতকাল শুক্রবার সকালে নওশাদের লাশের ময়নাতদন্ত শেষ হয়। এরপর আনসার ভিডিপির কর্মকর্তাদের কাছে লাশটি হস্তান্তর করা হয়।
ফেনীর আনসার ভিডিপি ব্যাটালিয়নের কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা জানান, মীর নওশাদ আলীর লাশ তাঁর গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পাঠানো হয়েছে।
গত বুধবার রাতে মাদকবিরোধী অভিযানের সময় মাদক ব্যবসায়ীদের হামলায় নিহত হন নওশাদ। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানাকে কুপিয়ে আহত করা হয়। আর মাদকবিরোধী অভিযানের তথ্যদাতা মো. সুমনকে মারধর করে ভারতের ভেতরে নিয়ে যান মাদক ব্যবসায়ীরা।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিসিঞ্জার চাকমা জানান, অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ সুমনের বিরুদ্ধে মামলা করেছে। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।