নওয়াপাড়ায় আজকের হরতাল প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় আজ সোমবার ডাকা অর্ধবেলা হরতাল প্রত্যাহার করা হয়েছে। অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র এনামুল হক ওরফে বাবুলকে লক্ষ্য করে বোমা হামলার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো এই হরতালের ডাক দেয়।
প্রশাসন ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেওয়ায় গতকাল রোববার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মালেক হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন।
গত শনিবার বিকেলে দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ হরতালের ঘোষণা দেওয়া হয়েছিল।