নওয়াপাড়ায় ভাইয়ে ভাইয়ে লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে আপন দুই ভাই লড়াই করছেন। ওই দুই ভাইয়ের মধ্যে জাকির হোসেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রবিউল ইসলাম পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

ওই দুই দলের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, জাকির ও রবিউল ওই ওয়ার্ড থেকে এবার মনোনয়ন জমা দেন। তাঁদের দুজনের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে। জাকির বিএনপির মনোনীত কাউন্সিলর প্রার্থী। তবে রবিউলকে এখনো দল থেকে সমর্থন দেওয়া হয়নি। এ ব্যাপারে রবিউল বলেন, ‘দুই-একদিনের মধ্যে দল মিটিং করে ৩ নম্বর ওয়ার্ডে তাদের মনোনীত প্রার্থী ঘোষণা করবে। আশা করি আমি দলের সমর্থন পাব ও জিতব। আমার বড় ভাই জাকির বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। আমার সঙ্গে এ ওয়ার্ডে তাঁর প্রতিদ্বন্দ্বিতা হবে।’