নওয়াপাড়ায় যুবলীগ ও যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া প্রেসক্লাব এলাকায় গতকাল শনিবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। নওয়াপাড়া পৌর যুবদল ও যুবলীগ ওই স্থানে সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচি দেওয়ায় সহিংসতা এড়াতে উপজেলা প্রশাসন এ নির্দেশ নিয়েছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নওয়াপাড়া পৌর যুবদল গতকাল বিকেল তিনটায় নওয়াপাড়া প্রেসক্লাবে কর্মী সমাবেশ আহ্বান করে। একই সময়ে, একই স্থানে নওয়াপাড়া পৌর যুবলীগ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন করার ঘোষণা দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বাস রাসেল হোসেন ওই স্থানে গতকাল ১৪৪ ধারা জারি করেন। ইউএনও রাসেল হোসেন জানান, যুবদল ও যুবলীগ একই সময়ে, একই স্থানে মানববন্ধন এবং সমাবেশের ডাক দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।