নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় পাটকলের শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর-খুলনা মহাসড়কের যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বেতারকেন্দ্রের সামনে বাসের ধাক্কায় আলী হোসেন মোড়ল (৫৫) নামের পাটকলের এক শ্রমিক নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার আমডাঙ্গা গ্রামে। তিনি নওয়াপাড়া জুট মিলের শ্রমিক ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আলী হোসেন মঙ্গলবার রাত ১০টার দিকে মিলে কাজ শেষে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। নওয়াপাড়া বেতারকেন্দ্রের সামনে যশোর-খুলনা মহাসড়কে উঠতেই খুলনাগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল বুধবার দুপুরে সেখানেই তাঁর মৃত্যু হয়।