নওয়াব ফয়জুন্নেসার বাড়ি রক্ষার দাবিতে কুমিল্লায় মানববন্ধন

নারীশিক্ষা বিস্তারের অগ্রদূত নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণীর লাকসামের পশ্চিমগাঁয়ের বাড়ির ফটকে সীমানাপ্রাচীর নির্মাণের প্রতিবাদে ও বাড়িটি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষার দাবিতে গতকাল বুধবার সকালে কুমিল্লায় মানববন্ধন হয়েছে। সকাল ১০টায় নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে ওই মানববন্ধন হয়। নওয়াব ফয়জুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশ নিয়ে সংহতি জানান নওয়াব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার, ফাউন্ডেশনের সহসভাপতি সাকিনা বেগম, সাধারণ সম্পাদক আজাদ সরকার, কবি ও সংগঠক ফখরুল হুদা, নজরুল পরিষদের সাধারণ সম্পাদক অশোক বড়ুয়া, কুমিল্লা কালচারাল কমপ্লেক্সের সম্পাদক ফরিদ উদ্দিন সিদ্দিকী, স্বাধীনতা সংসদের সহসভাপতি প্রণব দাশ প্রমুখ। ঘণ্টাব্যাপী মানববন্ধনে নগরের বিভিন্ন শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
গত সেপ্টেম্বরে নওয়াব ফয়জুন্নেসার লাকসামের বাড়ির পূর্বপাশের ফটক বন্ধ করে দিয়ে দেয়াল নির্মাণ শুরু করেন এক ব্যক্তি।