নকল ওষুধ উদ্ধার, একজনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করা হয়েছে। নকল ওষুধ প্রস্তুত ও বাজারজাতের অপরাধে মো. রাসেল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার র্যাব-১০-এর নির্বাহী হাকিম আনোয়ার পাশা এই সাজা দেন।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে কেরানীগঞ্জের ছোট কুশারবাগ মাদ্রাসা রোডের ৬ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বাসায় অভিযান চালানো হয়। এ সময় নামীদামি কোম্পানির ওষুধের প্যাকেটে বিপুল পরিমাণ নকল ওষুধ উদ্ধার এবং রাসেলকে (৩৫) গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে সাজা দেন আদালত।