নকল ওষুধ বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকল ও নিবন্ধনহীন হারবাল ওষুধ বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একজন হারবাল চিকিৎসককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার শহরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক মো. নুরুল হুদা এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার শহরের কলিকাতা হারবাল ও আমেরিকা হারবাল নামের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালান। এ সময় প্রতিষ্ঠান দুটি আদালতকে ওষুধ বিক্রির নিবন্ধন এবং ওষুধের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করেন।