নকল ওষুধের কারখানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নামকরা বিভিন্ন কোম্পানির অ্যান্টিবায়োটিক ওষুধের মোড়ক, সারি সারি বোতল আর পাশে বিভিন্ন ভেজাল ওষুধ। ওই ভেজাল ওষুধগুলো মোড়ক লাগিয়ে জীবনরক্ষাকারী ওষুধ হিসেবে বাজারজাত করছে জালিয়াত চক্র। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর মিটফোর্ড বাবুবাজার ভূঁইয়া মেডিসিন মার্কেটে এ রকম নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান চালান র্যাবের বিশেষ ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে উদ্ধার করা হয় প্রায় পাঁচ লাখ টাকার নকল ওষুধ এবং নানা সরঞ্জাম। সেখান থেকে জয়দেব (২৫), উত্তম (২২) ও ইদ্রিস (২৯) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী র্যাবের ম্যাজিস্ট্রেট এ বি এম আনোয়ার পাশা জানান, ভূঁইয়া মার্কেটের লক্ষ্মী ড্রাগ হাউস ও জয় করপোরেশনে এসব নকল ওষুধ তৈরি হচ্ছিল। তাদের হাতেনাতে ধরা হয়েছে। অভিযানে র্যাব-১০-এর উপপরিচালক মেজর কিসমত হায়াত উপস্থিত ছিলেন।