নকল করেও বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসদুপায় অবলম্বন করছিল এক দাখিল পরীক্ষার্থী। এ কারণে কেন্দ্রের দায়িত্বে থাকা উপজেলা শিক্ষা কর্মকর্তা ওই পরীক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ দেন কেন্দ্রসচিবকে। কিন্তু কেন্দ্রসচিব বহিষ্কার করেননি।
গত শনিবার পটুয়াখালীর বাউফল উপজেলা সদরের ছালেহিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই দিন আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছিল।
এ ব্যাপারে কেন্দ্রসচিব এবং ওই মাদ্রাসার অধ্যক্ষ মো. নজিরুল হক বলেন, ‘সচিবদের নিয়ে প্রশিক্ষণের সময় বলা হয়েছে, অসদুপায় অবলম্বনের দায়ে শিক্ষার্থীদের বহিষ্কার করা যাবে না। তাই ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি।’