নকল কারখানার সন্ধান, কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের সাহেবপাড়া ও পাথরকুটা মহল্লার দুটি বাড়িতে টয়লেট পণ্যসহ ছয় রকমের নকল পণ্যের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।
নকল পণ্য তৈরি ও বাজারজাত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক হামিদুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ওই সব পণ্য ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম রেজাউল করিম আদালত পরিচালনা করেন। আদমদীঘি থানার ওসি শওকত কবির বলেন, হামিদুল ইসলামকে গতকাল সকালে কারাগারে পাঠানো হয়েছে।