নকল কীটনাশক তৈরির দায়ে ছয়জনের এক বছর করে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকল কীটনাশক তৈরির সময় গতকাল শুক্রবার সিরাজগঞ্জের একটি কীটনাশকের গুদাম থেকে ভ্রাম্যমাণ আদালত ছয় ব্যক্তিকে আটক করেছে। পরে অভিযুক্তরা অপরাধ স্বীকার করায় তাঁদের প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ওই গুদামের মালিক পলাতক রয়েছেন। সিরাজগঞ্জ র‌্যাব-১২-এর কোম্পানি অধিনায়ক রবিউল হাসান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে গতকাল সন্ধ্যায় শহরের মিরপুর মহল্লায় আবদুল আওয়ালের কীটনাশকের গুদামে অভিযান চালানো হয়। নকল দানাদার কীটনাশক তৈরি ও প্যাকেটজাত করার সময় ইমন আলী, পাপ্পু মিয়া, রুবেল খান, মামুন, কার্তিক ও ইব্রাহীম নামের ছয়জনকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে ইমন আলী গুদাম মালিকের ছেলে।অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা উদ্ধারকৃত মালামাল নকল বলে স্বীকার করেছে।