নকল কীটনাশকসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগরে যানবাহন তল্লাশির সময় পুলিশ ২৫ কেজি নকল কীটনাশক পাউডার ও সিনজেনটা কোম্পানির ভিরতাকো নামক কীটনাশকের ১০০টি শূন্য মোড়ক উদ্ধার করেছে। এ ঘটনায় আশরাফুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।রানীনগর থানার এএসআই রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে যানবাহনে তল্লাশির সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ২৫ কেজি ওজনের এক বস্তা নকল কীটনাশক ও ভিরতাকো কীটনাশকের ১০০টি মোড়কসহ আশরাফুল নামের যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ভাড়া করা সিএনজিতে করে মালামালগুলো নিয়ে নওগাঁ থেকে রাজশাহীর বাগমারায় যাচ্ছিলেন। গ্রেপ্তারের পর আশরাফুলকে গতকাল শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়। তিনি বাগমারার পাহাড়পুর গ্রামের বাহার আলী সরদারের ছেলে।থানা সূত্র জানায়, আশরাফুল ঢাকার আরমানীটোলার সোহেল পেপার হাউস নামের একটি দোকান থেকে নকল কীটনাশকগুলো কিনেছেন বলে পুলিশকে জানান। তাঁর কাছে দোকানের রসিদও পাওয়া গেছে।