নকল কোর্ট ফিসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানগর গোয়েন্দা পুলিশ নগরের আদালত এলাকার আইনজীবী ভবনের নিচে অভিযান চালিয়ে একটি ফটোস্ট্যাট দোকান থেকে জাল কোর্ট ফিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সমজিৎ চৌধুরী (৩৩)। তিনি চৌধুরী কম্পিউটার অ্যান্ড ফটোস্ট্যাট দোকানের মালিক। তাঁর কাছ থেকে আটটি নকল কোর্ট ফি উদ্ধার করা হয়। পুলিশ পরিদর্শক সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির এ অভিযানে নেতৃত্ব দেন। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়।