নকল জুস ও তৈরির সরঞ্জামসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের মণ্ডলপাড়ায় গতকাল বৃহস্পতিবার একটি বাড়ি থেকে প্রায় ৫০ লাখ টাকার নকল জুস ও মালামাল উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে জাহিদুল ইসলাম (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন মোস্তফার নেতৃত্বে মণ্ডলপাড়ার নজরুল ইসলামের ভাড়া করা বাড়িতে অভিযান চালানো হয়। সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে সেখান থেকে বিপুল পরিমাণে ‘প্রিন্স’ সুপার কোয়ালিটি নামের জুস, জুস তৈরির রং, প্রসাধনী, জুসের জন্য প্লাস্টিকের ২০০ মিলিলিটারের বোতল, বোতলের গায়ে লাগানো লেবেল উদ্ধার করা হয়। বোতলের গায়ে লেখা রয়েছে ‘প্রিন্স জুস প্রডাক্ট’।জাহিদুল ইসলামের উদ্ধৃতি দিয়ে ওসি রওশন মোস্তফা প্রথম আলোকে জানান, দীর্ঘদিন ধরে তারা এই ব্যবসা করে আসছে। ভ্রাম্যমাণ হিসেবে একেক সময় একেক স্থানে তারা এভাবে বাড়ি ভাড়া নিয়ে নকল জুস তৈরি করে গ্রামের হাটবাজারের দোকাগুলোতে বিক্রি করে। বাড়ির মালিক নজরুল ইসলাম তাঁর দুই কক্ষের ভাড়া দেওয়া বাড়িতে এভাবে জুস তৈরি দেখে পুলিশকে খবর দেন। এরপর অভিযান চালানো হয়।জাহিদুল ইসলামের বাড়ি জেলার পীরগাছা উপজেলায়। এ ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছে বলে জানা যায়। জাহিদুলের স্বীকারোক্তি অনুযায়ী তাঁর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছে। জাহিদুল পুলিশি হেফাজতে রয়েছে।