নকল টাকা তৈরির সরঞ্জামসহ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর নোওয়াগাঁ এলাকা থেকে নকল টাকা তৈরির সরঞ্জামসহ মোর্শেদুর রহমান (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি ময়মনসিংহের ত্রিশালের দানিখোলা গ্রামের মোস্তাক সাইদের ছেলে। পুলিশ গতকাল সোমবার ভোরে অভিযান চালিয়ে ১০০ টাকার জাল নোট তৈরির সরঞ্জাম, কয়েকটি জাল নোট, রাসায়নিক পদার্থ ও সাদা কাগজসহ ওই যুবককে আটক করে।