নকল ড্রাইভিং লাইসেন্স তৈরির বিপুল সরঞ্জামসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রাইভিং লাইসেন্সের আবেদন ফরম, জাতীয় সনদপত্র, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর দেওয়ার টোকেন, পুলিশের তদন্ত প্রতিবেদন, ৬৪ জেলার পুলিশের বিশেষ শাখার সুপারদের সিলমোহর, মোটরযানের ফিটনেস সনদ থেকে নতুন তৈরি করা লাইসেন্স সবই পাওয়া যায় সেখানে।গত সোমবার নগরের বায়েজিদ থানার বালুছড়া এলাকার করিম কলোনিতে ওই বাসার সন্ধান পান চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা।গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর পুলিশের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ-সংক্রান্ত তথ্য জানান পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। পুলিশ কর্মকর্তারা বলছেন, এ যেন মোটরযান রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’। প্রাথমিক তদন্তে পুরো প্রক্রিয়ার সঙ্গে বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশের প্রমাণ পেয়েছে পুলিশ। ওই বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে মো. জসিম উদ্দিনকে (৪৫)। জসিম উদ্দিন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল গ্রামের চৌধুরীবাড়ির মৃত ফয়জুল্লাহর ছেলে। জসিমের বাসা থেকে উদ্ধার করা হয় নিবন্ধন ও লাইসেন্স তৈরির প্রয়োজনীয় ৩৩ রকম উপকরণ। জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, মোটরযান নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্স তৈরিতে প্রয়োজনীয় ফরম ও কাগজপত্র চট্টগ্রামের বিআরটিএ কার্যালয় থেকেই জোগাড় করেন তিনি। একটি লাইসেন্স তৈরিতে তাঁর চার থেকে পাঁচ শ টাকা মুনাফা হয়। তবে বিআরটিএর কোনো কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে তাঁর যোগাযোগ আছে কি না, জানতে চাইলে জসিম কারোর নাম বলেননি।সংবাদ সম্মেলনে চট্টগ্রামের পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘লাইসেন্স ও নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব সরকারি ফরম ও কাগজপত্রই তাঁর কাছে আছে।জসিম দাবি করছেন, বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে তিনি এসব কাজ করেন। এ বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’