নকল ননিতে দুধ পাঁচ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলায় ভেজাল দুধ তৈরির অপরাধে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত এক দুধ ব্যবসায়ীকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন। এ সময় ব্যবসায়ীর দুধ তৈরির কারখানা থেকে ১২ ক্যান (প্রতিটি ৪০ লিটার) ভেজাল দুধ, ভেজাল ননিসহ ভেজাল দুধ তৈরির উপকরণ জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তাদের সূত্রে জানা যায়, উপজেলার নন্দনপুর ইউনিয়নের বোয়াইলমারী গ্রামের সুরজিত ঘোষ দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি করে আসছিলেন। এ জন্য তিনি বাড়িতে একটি কারখানা বসিয়েছিলেন। সেখানে ভালো দুধ এনে প্রথমে ননি তুলে পাম ওয়েলের সঙ্গে সমপরিমাণ ভালো দুধ মিশিয়ে ব্লেন্ড করে তৈরি করা হতো নকল ননি। এরপর ননিবিহীন দুধে সেই নকল ননি মিশিয়ে তৈরি করা হতো ভেজাল দুধ।
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল র্যা ব-১২-এর সদস্যরা সুরজিত ঘোষের কারখানায় অভিযান চালান। অভিযানে ভেজাল দুধ তৈরির বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। র্যা বের পক্ষ থেকে ইউএনও শফিকুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জামালউদ্দিনকে খবর দেওয়া হলে তাঁরা গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সুরজিত ঘোষকে পাঁচ লাখ টাকা জরিমানা করেন।