প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে নকল ইলেকট্রনিক পণ্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মিলন কান্তি দাশ, অরুণ দাশ ও মো. রুবেল। গতকাল বিকেলে নগরের কোতোয়ালি থানার তিনপুলের মাথা এলাকার একটি বিপণিবিতানের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার পরিতোষ ঘোষ প্রথম আলোকে বলেন, নকল ১৫৫টি স্ট্যাবিলাইজার, স্ট্যাবিলাইজার তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়। ওয়ালটন, স্যামসাংসহ নামীদামি বিভিন্ন কোম্পানির লোগো লাগিয়ে নকল স্ট্যাবিলাইজার বিক্রি করা হতো। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম