নকল পাওয়ায় পরীক্ষা কেন্দ্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার (জেডিসি) মানিকগঞ্জের শিবালয় উপজেলার কাজী সফিউদ্দিন দাখিল মাদ্রাসা কেন্দ্র বাতিল করা হয়েছে। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কাছে নকল পাওয়ায় প্রশাসন এ কেন্দ্রটি বাতিল করার সিদ্ধান্ত নেয়।কাজী সফিউদ্দিন দাখিল মাদ্রাসা কেন্দ্রের পরিবর্তে আজ (রোববার) থেকে উথুলী আবদুল গনি সরকার উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরবর্তী পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গতকাল শনিবার জেডিসির ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১১টার দিকে পরীক্ষা চলাকালে আকসিঞ্চকভাবে মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নাজমুল হুদাসহ বোর্ডের আরও কয়েকজন কর্মকর্তা কাজী সফিউদ্দিন দাখিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় অধিকাংশ পরীক্ষার্থীর কাছ থেকে নকল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কেন্দ্রটি বাতিল করে অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। পরে উপজেলা প্রশাসন ওই কেন্দ্রটি বাতিল করে স্থানীয় উথলী আবদুল গনি সরকার উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরবর্তী পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত নেয়। কাজী সফি উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার এবং কেন্দ্রসচিব মো. আফজাল হোসেন প্রথম আলোকে বলেন, দৌলতপুর উপজেলার দুটি এবং শিবালয় উপজেলার তিনটি দাখিল মাদ্রাসার ২৪৭ জন শিক্ষার্থী এ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে। শিক্ষার্থীদের কাছে নকল পাওয়ায় কেন্দ্র পরিবর্তন করা হয়েছে।