নকল পানীয় ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহানগর গোয়েন্দা পুলিশ গত শুক্রবার নগরের আকবর শাহ থানা এলাকার ইস্পাহানি গেট এলাকা থেকে নকল পানীয় ও তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওসমান গনি (১৮) ও মো. রনি (১৮)। তাঁরা গোপনে বিভিন্ন ব্র্যান্ডের পানীয় নকল করছিলেন বলে পুলিশ অভিযোগ করে।