নকল পানীয় তৈরির দায়ে ব্যবসায়ীর জেল-জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নকল পানীয় তৈরি ও বাজারজাত করার দায়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকায় গতকাল বুধবার সন্ধ্যায় এক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাড়ইপাড়া এলাকার মো. চান মিয়া (৩৭) নামের ওই ব্যক্তিকে ৯০ হাজার টাকাও জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ওই ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো. হাবিবুর রহমান তাঁকে ছয় মাসের কারাদণ্ড, ৯০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডাদেশ দেন।