নকল প্রসাধনী তৈরির দায়ে জরিমানা
নকল প্রসাধনী ও নিম্নমানের খাদ্য উৎপাদনের অপরাধে রাজধানীর কেরানীগঞ্জের দুটি কারখানাকে জরিমানা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যা ব।
গতকাল বুধবার র্যা ব-১০-এর সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) কর্মকর্তা মো. শরিফ ও র্যা ব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানও উপস্থিত ছিলেন।
র্যা ব সূত্রে জানা যায়, ফেভার গ্রামের হাজি মো. জুয়েলের কারখানায় বিএসটিআইয়ের অনুমতি ছাড়া অবৈধ লোগো ব্যবহার করে ও বিএসটিআইয়ের পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বিভিন্ন নামী ব্র্যান্ডের কসমেটিকস তৈরি করা হচ্ছিল। এ অপরাধে ওই কারখানার কর্মচারী মো. সুমনকে দুই লাখ টাকা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া নিম্নমানের আচার, চকলেট তৈরির অপরাধে জামালের কারখানার কর্মচারী মো. কামাল হোসেনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।