নকল বিদেশি ঘড়ি বিক্রির দায়ে ৪ জনের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে নামীদামি ব্র্যান্ডের নকল ঘড়ি বিক্রির দায়ে চারজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে এক বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১৩ জুলাই নির্বাহী হাকিম মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি ভ্রাম্যমাণ আদালত শপিং মলে ওই অভিযান চালান। এ সময় মনিকা ও সাকো নামের দুটি দোকানে বিভিন্ন ব্র্যান্ডের নকল বিদেশি ঘড়ি বিক্রি করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত দুটি প্রতিষ্ঠানের কর্মী আবু ইউসুফ, নাঈম হোসেন, সুমন পাটোয়ারী ও ইকরাম রহমানকে গ্রেপ্তার করে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন।
নির্বাহী হাকিম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, বিদেশের বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি বিক্রি করলেও দুই দোকানের কর্মীরা আমদানির কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তারা নকল ঘড়ি বিক্রি করে আসছিল।