নকল বৈদ্যুতিক তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নবাবপুরে নকল, নিম্নমানের ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার উৎপাদন ও বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় তিন লাখ টাকার নকল ও ঝুঁকিপূর্ণ তার জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা জেলা প্রশাসন, ১-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে নবাবপুর রোডের বিসমিল্লাহ ইলেকট্রিক মার্কেটে অভিযান চালানো হয়। এ ছাড়া নিম্নমানের তারের কারণে শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ড ও নানা বিপদ-আপদ ঘটে থাকে। অভিযানে ১-এপিবিএনের সহকারী পুলিশ সুপার জিসানুল হক, বিএসটিআইয়ের ফিল্ড অফিসার রাশেদ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।