নকল বৈদ্যুতিক পাখা তৈরি করায় জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের ‘কাটা’ নামের বৈদ্যুতিক পাখা উত্পাদন করার অপরাধে পোস্তাগোলা শিল্পাঞ্চলের কাটা ফ্যানস কোম্পানিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন একটি ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার ঢাকা জেলা প্রশাসন ও বিএসটিআই উদ্যোগে আদালত পরিচালিত হয়।
‘কাটা’ নামের পাখা উত্পাদন করে সেখানে বিএসটিআইয়ের মানচিহ্নও ব্যবহার করা হচ্ছিল।
নির্বাহী হাকিম প্রভাংশু শেখর মোহনের নেতৃত্বে অভিযানে পরিদর্শক জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।