নকল সরবরাহ করতে বাধা দেওয়ায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলীতে এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহ করতে বাধা দেওয়ায় গতকাল রোববার উপজেলা মৎস্য কর্মকর্তা তরিকুল ইসলামকে মারধর করে তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন উপজেলা ছাত্রলীগের (স্বঘোষিত) সভাপতি সোবহান লিটন।উপজেলা মৎস্য কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, ‘রোববার বেলা ১১টার দিকে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে লিটন আমতলী ডিগ্রি কলেজ কেন্দ্রে প্রবেশ করে এক পরীক্ষার্থীকে নকল দিচ্ছিলেন। এ সময় কেন্দ্রে পরিদর্শকের দায়িত্ব পালনকালে আমি তাঁকে হাতেনাতে ধরে পরীক্ষাকেন্দ্র থেকে চলে যেতে অনুরোধ করি। কিন্তু লিটন উচ্চবাচ্য শুরু করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে পরিস্থিতি সামাল দেওয়া হয়। পরীক্ষা শেষে কেন্দ্র থেকে নিজ দপ্তরে ফেরার সময় পথ রোধ করে লিটন আমাকে গালিগালাজ করেন। পরে বেলা দুইটার দিকে উপজেলা মৎস্য কার্যালয়ে ঢুকে আমাকে মারধর এবং আমতলী থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেন। ঘটনাটি তাৎক্ষণিকভাবে ইউএনওকে অবহিত করা হয়েছে।’এ ব্যাপারে পরীক্ষাকেন্দ্রের সচিব ও আমতলী বকুল নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মো. ফোরকান মিয়া বলেন, ‘ঘটনার সময় আমি ওই কেন্দ্রে ছিলাম না; পরে শুনেছি।’সোবহান লিটন বলেন, ‘মৎস্য কর্মকর্তার সঙ্গে আমার কোনো কথাই হয়নি।’ ইউএনও মুহাম্মদ মশিউর রহমান বলেন, ‘জেলা প্রশাসকের দায়িত্বে থাকা এডিসি (রেভিনিউ) মো. আলীকে বিষয়টি অবহিত করেছি। এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।’