নকল সরবরাহ করায় শিক্ষকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় জেএসসি পরীক্ষায় ছাত্রদের নকল সরবরাহের দায়ে এক শিক্ষককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজিনা সারোয়ার এ সাজা দেন।
উপজেলার টঙ্গীবাড়ি পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল জেএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছিল। বেলা ১১টার দিকে পরীক্ষা কেন্দ্রে ঢুকে ইউএনও বজ্রযোগিনী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মহসিন হোসেনকে নকল সরবরাহের সময় হাতেনাতে ধরেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে সাজা দেন।
ইউএনও তাজিনা সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।