নকল সার কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার একটি সার কারখানার গতকাল রোববার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকার সাইদুর রহমান খান ও নারায়ণগঞ্জের ইমাম হোসেন টুঙ্গিপাড়ার লেবুতলা গ্রামের একটি স্থাপনা ভাড়া নিয়ে ‘ফার্মনেষ্ট অ্যান্ড মিল্ক প্রোডাক্টস লিমিটেড’ নামের কারখানা করেন। সেখানে নকল টিএসপি সার তৈরি হচ্ছিল। গতকাল দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। বিষয়টি টের পেয়ে মালিকপক্ষের লোকজন আগেই পালিয়ে যায়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মাহবুর রহমান শেখ। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ আমীনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সমীর কুমার গোস্বামী প্রমুখ। ফরিদপুর অফিস