প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের কেউ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করবেন না। এইচএসসি পরীক্ষা সামনে রেখে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কলেজের মিলনায়তনে আয়োজিত বিদায় অনুষ্ঠানে এই অঙ্গীকার করেছেন শিক্ষার্থীরা। কলেজের পরিচালনা পর্ষদ ও শিক্ষক পরিষদ কলেজের তিন শতাধিক পরীক্ষার্থীর জন্য এ অনুষ্ঠান আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আবদুস সামাদ। প্রধান অতিথির বক্তব্য দেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. রহুল আমীন।